প্রচারে দুষ্কৃতী হামলার শিকার শশীর থারুর, কনভয়ে হামলা, জানলা কাচে লাগাতার ধাক্কা

Must Read

ওয়েবডেস্ক- কংগ্রেস সাংসদ শশী থারুর (Congress MP Shashi Tharoor) কনভয়ে হামলা! শুক্রবার রাতে কেরলের (Kerala) মাল্লাপ্পুরম (Mallappuram ) জেলার চেল্লিথোডুরের কাছে ভান্দুরে প্রচার করছিলেন কংগ্রেস নেতা। ঠিক সেই সময়ে এই হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য রক্ষা পান কংগ্রেস সাংসদ। তবে গুরুতর জখম হয়েছেন তার নিরাপত্তারক্ষী।

নির্বাচনের আবহে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ইউডিএফ প্রার্থী এপি অনিল কুমারের (UDF candidate AP Anil Kumar) হয়ে প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মোটরবাইক থাজা দুষ্কৃতীরা থারুরের গাড়ি ধাওয়া করে হামলা চালায়। অভিযুক্তরা কনভয়ের গাড়িগুলিকে ঘিরে ফেলে ও অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- দিল্লিতে ঐতিহাসিক রদবদল, সাউথ ব্লক ছাড়ছে প্রতিরক্ষা মন্ত্রক! নতুন ঠিকানা কর্তব্য ভবন-II

গাড়ির উইন্ডস্ক্রিন ও জানলার কাচে লাগাতার ধাক্কা দিতে থাকে দুষ্কৃতীরা। শশী থারুরকে রক্ষা করতে দেহরক্ষীরা এগিয়ে আসে, দুষ্কৃতীদের সঙ্গে সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পরে জখম হন তারা। দ্রুই চিকিৎসার কারণে যাওয়া হ্য়। তবে থারুর অক্ষত রয়েছেন জানা গিয়েছে, তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঘটনা পূর্ণ তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, উম্মারের বিরুদ্ধে পুলিশ একটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। ভোটের এই ধরনের হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কেরলে এবছর ভোট ৯ এপ্রিল, তার আগে এই ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

 

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This