29 C
Kolkata

মোথাবাড়ি কাণ্ডের পর হাইকোর্টে জরুরি বৈঠক, কী কী সিদ্ধান্ত

Must Read

কলকাতা: মালদহের কালিয়াচকে (Maldah Kaliachak Incident) অবরোধ-বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনার পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে।মালদহে ৭ বিচারককে ঘেরাও করে রাখার ঘটনার পর এসআইআরের (Bengal SIR) কাজে নিযুক্ত বিচারকদের নিরাপত্তা সহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুক্রবার ফের একদফা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বৈঠক করলেন হাইকোর্টের রেজিস্টার জেনারেল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়াল , রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ।
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের কড়া নির্দেশের পর জুডিশিয়াল আধিকারিকদের নিরাপত্তায় যাতে কোথাও ঘাটতি না হয়, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কড়া হাতে নিয়ন্ত্রণ করা হয় সেদিকে জোর দিতে বলা হয়, এদিন ফের আধিকারিকদের সঙ্গে বৈঠক বলে সূত্রের খবর।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের বৈঠকে বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির কাজে নিযুক্ত সকল বিচারকের নিরাপত্তা আঁটোসাঁটো করা নিয়ে আলোচনা হয়।রাজ্যের তরফে জানানো হয়, সকল বিচারককে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে কি না, সেই বিষয়ও উঠে আসে শুক্রবারের বৈঠকে। রাজ্য আশ্বস্ত করেছে, সকল বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে সরকার। এছাড়াও ট্রাইব্যুনালের পরিকাঠামো ও ট্রাইবুনালের বিচারপতিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন: বিধানসভা ভিত্তিক ফর্ম ৬-এর তথ্য প্রকাশ করার দাবি তৃণমূলের, দেখুন বড় খবর

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This