29 C
Kolkata

মনোনয়নে জমা দিতে পারবেন সোনামণি টুডু! শর্তসাপেক্ষে নির্দেশ হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : আদিবাসী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি পেলেন সিপিএমের মানবাজারের প্রার্থী সোনামণি টুডু (Sonamani Tudu)। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে বিচারপতি কৃষ্ণা রাও জানান, তিনি মনোনয়ন জমা দিতে পারবেন, তবে যাচাইয়ের সময় বৈধ আদিবাসী শংসাপত্র (Cast certificate) না থাকলে তা বাতিল করার অধিকার থাকবে রিটার্নিং অফিসারের।

মামলায় আবেদনকারী পক্ষের আইনজীবী শামীম আহমেদ আদালতে জানান, সোনামনি টুডু (Sonamani Tudu) ২০২৪ সালে ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আদিবাসী প্রার্থী হিসাবে। তার কাছে ঝাড়খণ্ডের আদিবাসী শংসাপত্র আছে। যেহেতু পশ্চিমবঙ্গের আদিবাসী শংসাপত্র তিনি এখনো পাননি, তাই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মানবাজারের বাম প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিতে পারছেন না। আদালত তাঁকে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি প্রদান করুন। এর পরেই বিচারপতি কৃষ্ণা রাও সিপিএমের মানবাজারের প্রার্থী সোনামণি টুডুকে মনোনয়নের অনুমতি দেন।

আরও খবর : মিলছে না যুবসাথীর টাকা! দেরির কারণ জানিয়ে আশ্বাস দিলেন মমতা

এদিকে এ নিয়ে জাতীয় নির্বাচন কমিশেনর আইনজীবী সৌম্য মজুমদার বলেছেন, সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী আদিবাসীদের নির্দিষ্ট অধিকার রয়েছে সেই মতো প্রতিটি নির্বাচনে আদিবাসীদের জন্য আসন সংরক্ষিত রাখা হয়। তবে আসন সংরক্ষণের ব্যাপারে একটি নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে, যে রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রার্থী, সেই রাজ্যের আদিবাসী শংসাপত্রের প্রয়োজন রয়েছে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে বলেছেন, আদিবাসী শংসাপত্রের (Cast certificate) ক্ষেত্রে পিতার পরিচয় এর প্রয়োজন হয়। পিতার রক্তের সম্পর্কের ভিত্তিতেই আদিবাসী শংসাপত্র প্রদান করা হয়। এখানে আবেদনকারীর স্বামীর পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায়ের শংসাপত্র রয়েছে। কিন্তু আবেদনকারীর শংসাপত্রও এখনও পর্যন্ত অনুসন্ধানের পর্যায় রয়েছে।

সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সোনামণি টুডু মনোনয়ন জমা দিতে পারবেন। তবে স্ক্রুটিনির সময় বৈধ শংসাপত্র না থাকলে রিটার্নিং অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

দেখুন অন্য খবর :

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This