ওয়েব ডেস্ক : ফের চর্চায় ‘ক্রিকেটের ঈশ্বর’ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এবার কোনও রেকর্ড বা ক্রিকেট সম্পর্কিত কোনও কারণে নয়, বরং ভারতের তারকা ক্রিকেটার চর্চায় রয়েছে এয়ারপোর্টে চেকিংয়ের (Airport Security Checking) কারণে। ইকটি ভিডিয়ো দ্রুত ভাইরাল হচ্ছে সমাজমাধ্যমে, যেখানে দেখা গিয়েছে সাধারণ সিকিউরিটি চেকিং ছাড়াই বিমানবন্দরের ভিতরে যাচ্ছেন শচীন। আর তা নিয়েই, তাঁর সঙ্গে ভারতের প্রাক্তন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে তুলনা শুরু হয়েছে।
অনেকে প্রশ্ন করেছেন, ধোনিকে সাধারণ মানুষের মতোই সিকিউরিটি চেকিং-এর মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু শচীনের (Sachin Tendulkar) ক্ষেত্রে তেমন নিয়ম কেন নেই? তাঁকে কি বিশেষ কোনও ছাড় দেওয়া হয়? তবে এর পিছনে একটি কারণ রয়েছে। যা হয়তো বহু মানুষ জানেনই না। তবে এবার বিষয়টি জেনে নেওয়া যাক।
আরও খবর : রাহুলের পর গোয়েঙ্কা-রোষে পন্থ! লখনউ ম্যাচ হারতেই ভাইরাল হল এই ভিডিও, না দেখলেই মিস
ক্রিকেটে তাঁর অবদানের জন্য ২০১৪ সালে শচীনকে ভারতরত্ন (Bharat Ratna) পুরস্কার দিয়েছিল সরকার। তিনি খেলার জগত থেকে ভারতরত্ন পাওয়া দেশের প্রথম ব্যক্তি। সেই কারণে বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। যেমন এয়ারপোর্টে প্রি-এম্বার্কেশন সিকিউরিটি চেক থেকে ছাড় পেয়ে তাকেন তিনি। সারাজীবন এই সুবিধা পাবেন শচীন। এমনকি তাঁর জীবনসঙ্গীও এই সুবিধা পাবেন। এভিয়েশন সিকিউরিটি অথরিটি তাঁদের নাম আলাদা তালিকায় রাখে।
এছাড়া ভারতরত্ন প্রাপকরা এয়ার ইন্ডিয়া এবং ভারতীয় রেলে ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসে আজীবন ফ্রি ট্রাভেল করতে পারেন। এমনকি সংসদে অংশ নেওয়ার অধিকারও তাঁর রয়েছে। দরকারে জেড প্লাস সিকিউরিটি ও বিদেশ সফরে ভিভিআইপি প্রোটোকল পেয়ে থাকেন। তেমনই এক ক্যাটাগরিতে বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে সুবিধা পান শচীন (Sachin Tendulkar)।
আর ধোনিকে (MS Dhoni) নিয়ে বললে, তিনি ভারতের সফল অধিনায়ক। তাঁকে অনেক সম্মান দেওয়া হয় দেশে। তবে তিনি কোনও ভারতরত্ন পাননি। সেই কারণে তিনি কোনও রকমের বিশেষ সুবিধা পান না।
দেখুন অন্য খবর :

