30 C
Kolkata

প্রচারে বেরিয়ে দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল প্রার্থী নির্মল মাঝি!

Must Read

খানাকুল-  প্রচারে (Vote Campaign)  বেরিয়ে দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝি (Tmc Candidate Nirmal Majhi) । ভোটারের বাড়িতে বসেই ভোটে সাবোতাজের আশঙ্কা প্রকাশ। ভোটারের বাড়িতে বসে কথোপকথনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল প্রার্থী বলছেন, কোনও কোনও কর্মাধ্যক্ষ ফোনে বলছেন নির্মল মাঝির হয়ে ভোট করাবেন না। সমস্ত তথ্য আমার কাছে আছে, ভোটে জিতে বিধায়ক না হলেও গোঘাটের সাংগঠনিক পরিকাঠামোর পরিবর্তন করব।

যারা আমার সঙ্গে চলছেন, তাদেরই বড় বড় পদে বসাব। এমনকী গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার কোনও উন্নয়নের কাজ করেননি বলেই হেরেছেন বলেও দাবি করেন নির্মল মাঝি। এছাড়া সাংসদও কাজ করেননি বলে দাবি করেন। যদিও এব্যাপারে জানতে প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে ফোন করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন-  ‘তৃণমূল চোর নয়, বিজেপি সব লুট করেছে’ নানুর থেকে বিস্ফোরক মমতা

এনিয়ে গোঘাটের চিকিৎসক প্রার্থী নির্মল মাঝিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানস আমার ভাইয়ের মতো। আমার বক্তব্যকে অতিরঞ্জিত করে পরিবেশন করা হচ্ছে। গোঘাটের সব স্তরের নেতারা ভালো কাজ করছেন। যদিও নির্মল মাঝির এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এটা ওদের দলের অভ্যন্তরীন ব্যাপার বলেও কটাক্ষ করতে ছাড়েননি গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। যদিও গোঘাট-১ তৃণমূল ব্লক সভাপতি কাজল রায়ের দাবি,  কোন নেতা কী করছেন, দলের কাছে সব রিপোর্ট আছে। এখানে তৃনমূলের জয় নিশ্চিত।

 

Latest News

প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক

ওয়েব ডেস্ক: বিদায় ‘ডক্টর ওয়াটসন’, ৯২ বছর বয়সে প্রয়াত ‘শার্লক হোমস’ (The Adventures Of Sherlock Holmes) খ্যাত অভিনেতা ডেভিড...

More Articles Like This